বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০১৮, ২১:৫৫আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ২১:৫৯

রাজধানীর এক হোটেলে ডিপ্লোম্যাট বাংলাদেশ ম্যাগাজিনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার (০১ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানে একটি অভিজাত হোটেলে ডিপ্লোম্যাট বাংলাদেশ ম্যাগাজিনের উদ্বোধন শেষে ইইউ রাষ্ট্রদূত রেনজি তিরিংক এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছি। যার মাধ্যমে সোনার বাংলা গড়ে উঠবে।’

ইউরোপীয় ইউনিয়নের এই প্রতিনিধি বলেন, ‘আমি বাংলাদেশের বিষয়ে আগ্রহী। এখানে আসতে পেরে খুব খুশি হয়েছি। আশা করছি, বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের যে সম্পর্ক তা উত্তরোত্তর বৃদ্ধি পাবে।’

এ সময় রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের যে অবদান তা বিশ্বে নজির স্থাপন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সক্ষমতার কথাও উল্লেখ করে প্রশংসা করেন।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ডিপ্লোম্যাট বাংলাদেশ ম‍্যাগাজিনের সম্পাদক আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/এএইচআর/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম