সৌদি আরব থেকে ফেরত আসলেন ১৪৪ পুরুষ শ্রমিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৮, ১৬:৩৩আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ১৮:৪৮

বিমানবন্দরে সৌদি আরব থেকে ফেরত আসা কর্মীদের কয়েকজন

সৌদি আরব থেকে এবার দেশে ফিরলেন ১৪৪ জন পুরুষ শ্রমিক। বুধবার (৩ অক্টোবর) দুপুর দুইটায় সৌদি এয়ারলাইন্সের এসভি ৮০৬ নম্বর ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্ক বিষয়টি নিশ্চিত করেছে। তবে ফিরে আসা শ্রমিকরা বলছেন, বুধবার তারা অন্তত ৩০০ জন সেখান থেকে ফেরত এসেছেন। ফিরে আসা এই শ্রমিকদের অভিযোগ, সৌদি সরকার ধরে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে।

সৌদি আরব থেকে ফেরত আসা মাহমুদ বুধবার দুপুরে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সৌদি সরকার যাকে পাচ্ছে ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে। কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও জেলে দিয়ে দেওয়া হচ্ছে। আজকের (বুধবার) ফ্লাইটে অন্তত ৩০০ জন দেশে ফিরে এসেছেন। কালকে আরও আসবেন। ’

এদিকে, বিমানবন্দরে দায়িত্বরত জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) জনশক্তি জরিপ কর্মকর্তা মাহবুবুর রহমান আনসারী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সৌদি আরব থেকে ১৪৪ জন পুরুষ শ্রমিক ফিরেছেন। তারা অভিযোগ করেছেন কাগজপত্র ঠিক থাকলেও ধরে ধরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমরা তাদের পরামর্শ দিয়েছি জেলা জনশক্তি অফিসের মাধ্যমে মন্ত্রণালয়ে অভিযোগ দিতে। এতে ক্ষতিপূরণ আদায়ে তারা সহযোগিতা পাবেন।’

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম