সরকার স্বাস্থ্যখাতে নতুন নতুন কর্মসূচি গ্রহণ এবং সেগুলো বাস্তবায়ন করছে। দেশের বিভিন্ন জায়গায় চাহিদা মোতাবেক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে জেলার সরকারি হাসপাতালগুলোর শয্যা সংখ্যাও বাড়ানো হয়েছে।
সোমবার (৮ অক্টোবর) বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।








