অক্টোবরের শেষ দিকে রাষ্ট্রপতির সাক্ষাৎ চায় ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৮, ২৩:৩৯আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ২৩:৪৭

বঙ্গভবন-ইসি নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে চায় নির্বাচন কমিশন। রাষ্ট্রপতির সাক্ষাৎ পেতে কমিশন ইতোমধ্যে সময় চেয়ে আবেদনও করেছে। নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে।

কমিশন সূত্রে জানা গেছে, তারা এই মাসের ২৮-৩০ তারিখের মধ্যে রাষ্ট্রপতির সাক্ষাৎ পেতে চান। তবে, কোন দিন কমিশন রাষ্ট্রপতির সাক্ষাৎ পাবে তা বঙ্গভবনের ওপর নির্ভর করছে। নাম প্রকাশ না করার শর্তে একজন নির্বাচন কমিশনার রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে  কমিশন থেকে চিঠি দেওয়ার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। চিঠিটি ইতোমধ্যে পৌঁছেছে বলে তিনি জানান। আগামী ৩১ অক্টোবর থেকে একাদশ সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হবে। এই ক্ষণ গণনা শুরুর সময় থেকে যেকোনও সময় তফসিল হতে পারে।

কমিশন সূত্রে জানা গেছে, নভেম্বরে প্রথম দিকেই তফসিল হতে পারে। রেওয়াজ অনুযায়ী নির্বাচন কমিশন সংসদ নির্বাচনের আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে থাকেন।

/ইএইচএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম