কন্যাশিশুকে অবহেলা করে উন্নত বাংলাদেশের স্বপ্ন দুঃস্বপ্ন: চুমকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৮, ১৭:৫৮আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ১৮:০১

জাতীয় কন্যাশিশু দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি শিশুরাই বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেন, ‘বাংলাদেশের জনসংখ্যার মধ্যে প্রায় ২ কোটি শিশু। এরমধ্যে অধিকাংশই কন্যাশিশু। কন্যাশিশুকে অবহেলা করে উন্নত বাংলাদেশের স্বপ্ন দুঃস্বপ্ন।’ সোমবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর ইস্কাটনে মহিলা বিষয়ক অধিফতরর মিলনায়তনে আয়োজিত এক আলোচনা ও  পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে মহিলা বিষয়ক অধিদফতর এ আলোচনা সভার আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, ‘তাই তাদের সঠিক ও যথাযথ যত্নের ওপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ।’

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম বলেন, ‘দেশের অর্ধেক জনগোষ্টী নারী। নারীকে বাদ দিয়ে দেশের অগ্রগতি সম্ভব নয়। আমরা এগিয়ে যেতে চাই। সব প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে এগিয়ে যেতে হবে।  সেই লক্ষ্যে আমরা কাজ করছি।’

মাহমুদা শারমীন বেনু বলেন,  ‘সমাজে আজও  ছেলে-মেয়ের  মধ্যে যে বৈষম্য আছে, তা বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক কাজী রওশন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদফতরের পরিচালক মো. আতাউর রহমান, মহিলা বিষয়ক অধিদফতরের অতিরিক্ত পরিচালক শাহনেওয়াজ দিলরুবা প্রমুখ।

 

/এসএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম