সরকারের ধারাবাহিকতা ঠিক থাকলে দেশ সমৃদ্ধ দেশ হবে: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৮, ০৯:১৪আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ০৯:২৬

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, সরকারের ধারাবাহিকতা বজায় থাকলে আগামী ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে।
বৃহস্পতিবার সিলেটের জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লি. এর সিবিএ-এর অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যার নেতৃত্বে আজ বাংলাদেশ মধ্যম আয়ের দেশ। আরও পাঁচটি বছর যদি এই নেতৃত্ব বজায় থাকে, আওয়ামী লীগ সরকারে থাকে, তাহলে বাংলাদেশ বিশ্বের বুকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে।’
তিনি বলেন, ‘দক্ষ শ্রমিক আর কৃষকের কারণে আজ আমরা অর্থনীতির সবকটি সূচকে এগিয়ে। আমাদের তৈরি পোশাক খাতের শ্রমিকরা অত্যন্ত দক্ষ। আমাদের শুধু তুলা আমদানি করতে হয়,এর থেকে কাপড়-সুতা তারাই তৈরি করে নেয়। তৈরি পোশাকে বিশ্বে দ্বিতীয়।’
মন্ত্রী বলেন, ‘এখন আমরা সঠিক পথেই আছি। আমাদের অর্থনীতি এখন আগের চেয়ে অনেক সমৃদ্ধ। আমাদের যে ভিশন ছিল ২০২১, ইতিমধ্যেই আমরা তা অর্জনের দ্বারপ্রান্তে রয়েছি।’ অর্থমন্ত্রী উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আওয়ামী লীগকে পুনর্নির্বাচিত করার আহ্বান জানান।
বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত একে মোমেন। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম