মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিল পাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৮, ২১:২৭আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ২১:২৯

জাতীয় সংসদ (ছবি: সাজ্জাদ হোসেন) বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৮ সংসদে পাস হয়েছে। রবিবার (২৮ অক্টোবর) মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বিলটি পাসের প্রস্তাব করে তা কণ্ঠভোটে পাস হয়।
গত ২১ অক্টোবর বিলটি সংসদে উত্থাপনের তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। এরআগে গত ১৩ আগস্ট প্রস্তাবিত আইনটি মন্ত্রিসভায় অনুমোদিত হয়।
এই ইনস্টিটিউট ১৯৮৪ সালের একটি অর্ডিন্যান্সের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। প্রধান সদর দফতর ময়মনসিংহে। বিল অনুযায়ী এটি একটি কাউন্সিলের মাধ্যমে পরিচালিত হবে।

ইনস্টিটিউটে একজন মহাপরিচালক থাকবেন, যিনি এর সার্বক্ষণিক নির্বাহী প্রধান হিসেবে কাজ করবেন।
ইনস্টিটিউটের একটি পরিচালনা বোর্ড থাকবে। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী পদাধিকার বলে এই পরিচালনা বোর্ডের চেয়ারম্যান। প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী থাকলে ওনারা ভাইস চেয়ারম্যান। স্পিকার মনোনীত দু’জন সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি বোর্ডের ভাইস চেয়ারম্যান ও নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের মহাপরিচালক এর সদস্য থাকবেন। ইনস্টিটিউটের মহাপরিচালক বোর্ডের সদস্য সচিব হবেন।
বিলে বলা হয়েছে, ইনস্টিটিউটে কর্মরত বৈজ্ঞানিক কর্মকর্তা বা তদূর্ধ্ব পর্যায়ের বৈজ্ঞানিক কর্মকর্তা কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিজ্ঞান, প্রযুক্তি, মৎস্য শিল্প স্থাপন বা অনুসন্ধান বা পরামর্শ দিলে বোর্ড নির্ধারিত হারে ফি প্রাপ্য হবে।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের