মন্ত্রিপরিষদ বৈঠকে ছিলেন না শাজাহান খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৮, ১৬:৪০আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ১৯:১৮

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান (ফাইল ফটো) সোমবার (২৯ অক্টোবর) মন্ত্রিপরিষদের বৈঠকে উপস্থিত ছিলেন না নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। পারিবারিক কারণে তিনি এ বৈঠকে অনুপস্থিত ছিলেন। মন্ত্রিসভার বৈঠক শেষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম এ তথ্য জানান।

পরিবহন ধর্মঘটে মানুষের ভোগান্তির বিষয়ে মন্ত্রিপরিষদ সভায় কোনও আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বিষয়টি নিয়ে বৈঠকে কোনও আলোচনা হয়নি। কারণ, এটি কোনও এজেন্ডায় ছিল না।’ তবে পরিবহন শ্রমিকদের ধর্মঘটের বিষয়টি সমাধানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দায়িত্ব দিয়েছেন বলে তিনি জানিয়েছেন।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান উপস্থিত ছিলেন কিনা বা কোনও কিছু বলেছেন কিনা সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘আজ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বৈঠকে উপস্থিত ছিলেন না। তার এক আত্মীয় মারা যাওয়ায় তিনি সেখানে গেছেন।’
দুদিনের পরিবহন ধর্মঘট নিয়ে আপনারা উদ্বিগ্ন কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের সবার মধ্যেই সেই উদ্বেগ আছে।’

/এসআই/এআর/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম