সংসদ ভবনের মূল নকশা দেখলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৮, ১৯:৫৯আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ২১:১৮

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্থপতি লুই আই কান- এর মূল নকশা পরিদর্শন প্রধানমন্ত্রীর (ছবি-ফোকাস বাংলা) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্থপতি লুই আই কান- এর মূল নকশা পরিদর্শন করেছেন। এ সময় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থাপত্য অধিদফতরের প্রধান স্থপতি কাজী গোলাম নাসির ভবনের নকশা সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। প্রধানমন্ত্রী ভবনের নকশা এবং নির্মাণের বিভিন্ন দিক সম্পর্কে জানতে চান। এ সময় তিনি নকশা সংরক্ষণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ ইকবালুর রহিম, সংসদের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার, গৃহায়ণ ও গণপূর্ত সচিব শহিদুল্লাহ খন্দকার, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদ হোসেন, প্রধানমন্ত্রীর প্রেসসচিব এহসানুল করিমসহ প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/ইএইচএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি