আগামী মাসে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৮, ১৩:৩৮আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ১৭:১৭

রোহিঙ্গা আগামী মাসে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। তিনি বলেন, ‘মধ্য নভেম্বরে রোহিঙ্গাদের প্রথম ব্যাচকে প্রত্যাবাসন করা হবে বলে আশা করছি।’ মঙ্গলবার (৩০ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থো’র সঙ্গে তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান।

তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রত্যাবাসন একটি জটিল প্রক্রিয়া। কিন্তু রাজনৈতিক সদিচ্ছা থাকলে প্রত্যাবাসন করা সম্ভব। আমরা দেখছি আমাদের দুই পক্ষেরই রাজনৈতিক সদিচ্ছা আছে। রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার জন্য আমরা দুজনেই আগামীকাল (বুধবার) কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছি।’

মিন্ট থো বলেন, ‘আমাদের দুইপক্ষেরই রাজনৈতিক সদিচ্ছা আছে এবং আমরা দুই পক্ষই দ্রুত প্রত্যাবাসন শুরু করতে চাই।’

রোহিঙ্গাদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘আমরা রাখাইনে অনেক পদক্ষেপ নিয়েছি। এরমধ্যে রয়েছে সেখানকার পুলিশ এবং জনগণকে সচেতন করা, যাতে রোহিঙ্গারা বৈষম্যের শিকার না হয়।’

প্রথম ব্যাচে কতজন রোহিঙ্গা দেশে ফিরে যাবেন তা জানা যায়নি। তবে ফেব্রুয়ারিতে ৮ হাজার ৩২ জনের একটি তালিকা মিয়ানমারকে পাঠানো হয়েছিল। এরমধ্যে ৪ হাজার ৬০০ জনের তথ্য তারা যাচাই-বাছাই করেছে।

/এসএসজেড/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন