সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী: সবাই মিলে দেশটাকে গড়তে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৮, ২০:০০আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ২০:২৭

ঐক্যফ্রন্ট নেতাদের স্বাগত জানিয়ে সূচনা বক্তব্য দেন প্রধানমন্ত্রী গণভবনে সংলাপের শুরুতে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, 'গণভবন জনগণের ভবন। সবাইকে স্বাগত জানাচ্ছি।'

সংলাপের শুরুতে সূচনা বক্তব্যে তিনি আরও বলেন, 'আওয়ামী লীগ গত ৯ বছর ক্ষমতায় থেকে দেশের যা উন্নয়ন করেছে তা সবাই দেখতে পেয়েছেন। এখন সবাই মিলে দেশটাকে গড়তে হবে। কারণ, দেশটা আমাদের সবার। সবাই মিলে দেশটাকে গড়তে হবে।'

তিনি আরও বলেন, 'আজকে এই অনুষ্ঠানে আপনারা এসেছেন জনগণের ভবনে। এই গণভবনে আপনাদের স্বাগত জানাই। দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রেখেছি। এটা বাংলাদেশের উন্নয়নের গতিধারা অব্যাহত রাখার ক্ষেত্রে বিরাট অবদান রাখবে বলে মনে করি। এই দেশটা আমাদের। সব মানুষের ভাগ্যের পরিবর্তন করা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশের সার্বিক উন্নয়ন- এটাই আমাদের মূল লক্ষ্য। আমি এটা বিচারের ভার আপনাদের ওপর ছেড়ে দেবো। দীর্ঘ ৯ বছর ১০ মাস হতে চললো আমরা সরকারে রয়েছি। এই সময়ের মধ্যে দেশের কতটা উন্নয়ন করতে পেরেছি সেটা নিশ্চয়ই আপনারা বিবেচনা করে দেখবেন। এটুকু বলতে পারি, বাংলাদেশের সাধারণ মানুষ ভালো আছে, তাদের ভাগ্যের পরিবর্তন ঘটেছে। দিনবদলের যে সূচনা করেছিলাম, সেই দিনবদল হচ্ছে। এটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।'

তিনি বলেন, 'দেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করে যাচ্ছি আমরা। দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে গণতন্ত্রের ধারা অব্যাহত রেখেছি। দেশের উন্নয়নের এই গতিধারা অব্যাহত রাখতে হবে।’

বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতার সুফল যেন প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছাতে পারি, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।’

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দাবি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসেছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ বৃহস্পতিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে এই বৈঠক চলছে।

/এমএইচবি/এমএ/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম