২০২০ সাল নাগাদ ৫-৭ শতাংশ দারিদ্র্য কমবে: মেনন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ নভেম্বর ২০১৮, ০৯:৪৩আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ০৯:৫৫

রাশেদ খান মেনন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন আশা প্রকাশ করেছেন যে, সরকারের বিভিন্ন দারিদ্র্য বিমোচন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের ফলে ২০২০ সালের মধ্যে দেশে দারিদ্র্যের হার ৫-৭ শতাংশের বেশি কমে যাবে।
তিনি বলেন, ‘গত ১০ বছরে দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ লক্ষ্যণীয় অগ্রগতি অর্জন করেছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি দারিদ্র্য নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’
সমাজকল্যাণ মন্ত্রী রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) সামাজিক নিরাপত্তা কর্মসূচি পর্যালোচনা বিষয়ক তিন দিনব্যাপী জাতীয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী দেশের দরিদ্র জনগণ যাতে মর্যাদার সঙ্গে বসবাস করতে পারে সেজন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে বলেন, ‘দরিদ্রদের জন্য ভাতার পরিমাণ খুব বেশি নয়, কিন্তু এটি তাদেরকে সমাজে মর্যাদা দেয়।’
তিনি শিক্ষিত বেকার লোকদের সামাজিক বিশৃঙ্খলা থেকে বিরত রাখতে বেকারভাতা চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মেনন অধিবেশনে ‘জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল কর্মপরিকল্পনা’ উন্মোচন ও তিন দিনব্যাপী সামাজিক নিরাপত্তার মেলার উদ্বোধন করেন।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, সরকার দারিদ্র্য নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কেননা, এটি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের প্রধান লক্ষ্য।
তিনি সত্যিকার সুবিধা বঞ্চিতদের ভাতা প্রদানের মাধ্যমে যথাযথভাবে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
এ সম্মেলনের উদ্দেশ্য হলো সামাজিক সুরক্ষা ব্যবস্থা সংস্কারে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ আরো দৃশ্যমানভাবে তুলে ধরা।
২০২১ সাল পর্যন্ত আগামী ৫ বছরের জন্য এই কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এ সময়ের মধ্যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি সংস্কারের অধিকাংশ প্রধান প্রস্তাব বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে।
২০২১ সালের পরবর্তী ৫ বছর পর্যন্ত সংস্কার উদ্যোগগুলো চলতে থাকবে। এরপর প্রধানত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমন্বয়ের ভিত্তিতে একটি জীবনচক্র কেন্দ্রিক সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় উত্তরণ ঘটানো হবে। বর্তমান চ্যালেঞ্জ হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সমন্বয়ের মাধ্যমে প্রস্তুত করা এ কর্মপরিকল্পনা বাস্তবায়নে অর্থপূর্ণ সমন্বয় ও তদারকি।
জাতীয় সামাজিক নিরাপত্তা মেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নকারী সব সংস্থা এবং এক্ষেত্রে সক্রিয় নেতৃত্বস্থানীয় এনজিওগুলো অংশ নিচ্ছে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি