হাউজ অব কমন্সের স্পিকারের সঙ্গে শিরীন শারমিন চৌধুরীর সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৮, ১৯:০৬আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ১৯:০৯

স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ছবি: ইন্টারনেট স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৃহস্পতিবার (৮ নভেম্বর) যুক্তরাজ্যের হাউজ অব কমন্সের স্পিকার জন বারকাউ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে তারা দু’দেশের পার্লামেন্টের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং ‘ওমেন এমপি’স অব দ্য ওয়ার্ল্ড’ সম্মেলনের সফলতা কামনা করেন।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে স্পিকার শিরীন শারমিন ‘ওমেন এমপি’স অব দ্য ওয়ার্ল্ড’ সম্মেলনে অংশগ্রহণের জন্য ওয়েস্ট মিনিস্টার হলে পৌঁছালে হাউজ অব কমন্সের স্পিকার তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সকালে হাউজ অব কমন্সের চেম্বার হলে ‘ওমেন এমপি’স অব দ্য ওয়ার্ল্ড’ সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। বিকালে স্পিকার শিরীন শারমিন ‘এন্ডিং ভায়োলেন্স এগেইনস্ট উইমেন অ্যান্ড গার্ল’ শীর্ষক সেশনে সভাপতিত্ব করবেন।

স্পিকার বুধবার (৭ নভেম্বর) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে’র আমন্ত্রণে ১০ ডাউনিং স্ট্রিটে নৈশভোজে অংশগ্রহণ করেন।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম