বিদেশি পর্যবেক্ষকের বিষয়ে জানতে সিইসির সঙ্গে পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৮, ১৯:১৬আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১৯:১৯

নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। সোমবার (১৯ নভেম্বর) বিকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে একাদশ সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকের বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে পররাষ্ট্র সচিব জানান, আসন্ন নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে কথা বলতে এসেছিলাম। তাদের জন্য কমিশনের কী ব্যবস্থাপনা রয়েছে তা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।
এ বিষয়ে আসাদুজ্জামান বলেন, পররাষ্ট্রমন্ত্রী বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে নির্বাচন কমিশনের আয়োজন জানতে চেয়েছেন। এ বিষয়ে কমিশনের যে নীতিমালা রয়েছে তার একটি কপি তাকে সরবরাহ করা হয়েছে। তবে কোন কোন দেশ থেকে কে বা কারা নির্বাচন পর্যবেক্ষণে আসবেন সেই বিষয়ে কোনও আলোচনা হয়নি। 

/ইএইচএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক