ডেসটিনির পরিচালকদের মুক্তির দাবিতে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৮, ১৪:৫৬আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ১৫:০৮

ডেসটিনির বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশকদের মানববন্ধন ডেসটিনি-২০০০ লিমিটেডের পরিচালকদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ডেসটিনির বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশকরা। শনিবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে তারা।

মানববন্ধনে বক্তরা বলেন, ‘ডেসটিনির জন্য তারা ক্ষতিগ্রস্ত ও প্রতারিত হয়নি। ডেসটিনি থেকে অর্থপাচার হয় নাই। সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও মনগড়া তথ্যের ভিত্তিতে ডেসটিনির বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিনা অপরাধে আমাদের অভিভাবক মোহাম্মদ হোসাইন ও মোহাম্মদ রফিকুল আমীনকে প্রায় সাত বছর ধরে আটকে রাখা হয়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, ‘আপনি একজন শিল্পবান্ধব জনদরদী নেতা। আপনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে, তখন একটি কুচক্রী মহল দুদককে বিভ্রান্ত করে আমাদের ৪৫ লাখ বিনিয়োগকারীর ক্ষতিসাধন করে  অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে।’

মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, সদস্য সচিব শরিফুল ইসলাম কাজীসহ প্রমুখ।

/এইচএন/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের