দায়িত্ব পালনে সবাইকে সমান চোখে দেখতে হবে: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০১৮, ১২:৫৫আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ১৪:০০

বক্তব্য রাখছেন সিইসি কেএম নূরুল হুদা সংসদ নির্বাচনে রাজনৈতিকভাবে সৎ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। একই সঙ্গে তিনি প্রজাতন্ত্রের এই কর্মকর্তাদের দায়িত্ব পালনে সবাইকে সমান চোখে দেখার নির্দেশনা দিয়েছেন।

রবিবার (২৫ নভেম্বর) সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে নির্বাচনি আচরণ বিধিমালা সংক্রান্ত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ করে কে এম নূরুল হুদা বলেন, ‘আপনাদের দায়িত্ব হবে রাজনৈতিকভাবে সৎ থেকে দায়িত্ব পালন করা। সবাইকে সমান চোখে দেখা। কারও জন্য বেশি দেখা, কারও জন্য কম দেখা—এ ধরনের আচরণ কখনও আপনারা করবেন না। কথায় আছে হাকিম নড়ে কিন্তু হুকুম নড়ে না। এরকম যেন হুকুম হয়—যেটা নড়বে না কখনও। এই জিনিসগুলো আপনাদের দেখতে হবে।’

সিইসি বলেন, ‘প্রিজাইডিং অফিসারের ওপর প্রচুর চাপ থাকে। তার ওপরে সব দায়িত্ব থাকে ওই এলাকার। তাদের সহযোগিতা করা আপনাদের দায়িত্ব, তাদের কখনও পরিচালনা করতে যাবেন না। তাহলে ভুল হয়ে যাবে। তারা যখন যে সহযোগিতা চাইবে, সেটা করবেন। সহযোগিতা চাওয়ার পরিস্থিতি না থাকলে, সেখানে আপনাদের বিবেক-বিবেচনার প্রয়োগ করবেন।’
কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘একটা কথা বলা হয়ে থাকে—নির্বাচন আইনানুগ হতে হবে। এ কথাটা অবশ্যই ব্যাখ্যার অবকাশ রাখে। আইনকে নিজস্ব পথে চলতে না দিলে নির্বাচন কখনও আইনানুগ হতে পারে না। সুতরাং, যখনই আমরা বলবো, নির্বাচন আইনানুগ হতে হবে, তখন এর সঙ্গে এও বলতে হবে যে—আইনকে তার নিজস্ব পথেই চলতে দিতে হবে। এটা করার দায়িত্ব কিন্তু আপনাদের। নিরপেক্ষভাবে আইনের প্রয়োগ না করলে সেই আইন আইন নয়, কালো আইন।

কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, ‘শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও সমান সুযোগ তৈরি করার জন্য আপনাদের নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনের সময় অতি উৎসাহী হবেন না, আবার নির্লিপ্তও থাকবেন না।’

কবিতা খানম বলেন, ‘নির্বাচনে আইন প্রয়োগের ক্ষেত্রে নির্বাচন কমিশন নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পাশে আছে। তবে পক্ষপাতমূলক আচরণ খাটো করে দেখবে না কমিশন।’

তিনি বলেন, ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সেনাবাহিনী আপনাদের নির্দেশের অপেক্ষায় থাকবে। আপনারা তাদের যথাসময়ে নির্দেশ দেবেন।’

কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠু অবাধ ও আইনানুগ করতে পারি, এক্ষেত্রে আপনাদের কর্মকাণ্ড একদম নিরপেক্ষ থাকতে হবে। কোনও রকম প্রতিহিংসার সুযোগ যাতে না থাকে। আপনাদের আদেশেই আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালাবে। এক্ষেত্রে আপনাদের জুডিসিয়াল মাইন্ড প্রয়োগ করতে হবে।’

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের