‘নির্বাচনের পূর্বকথা হলো সবাইকে সমান সুযোগ দেওয়া’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০১৮, ১৭:৩৭আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১৮:২৫

‘নির্বাচনের পূর্বকথা হলো সবাইকে সমান সুযোগ দেওয়া’ বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি শফিকুল ইসলাম বলেছেন, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্বকথা হলো সবাইকে সমান সুযোগ দিতে হবে।
দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে শুরু হওয়া ‘নির্বাচনি আচরণবিধি’ শীর্ষক বৈঠকিতে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪টা থেকে চলছে বাংলা ট্রিবিউন বৈঠকি।
শফিকুল ইসলাম বলেন, ‘শেরপুরে একটি আসনের প্রার্থী, তিনি তার এলাকায় যাচ্ছিলেন। তার দলের লোকজন সংবর্ধনা দিচ্ছিলেন। এই বহরে থাকায় মাইক্রোবাসের চাপে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এটি নির্বাচন আচরণবিধির কোন পর্যায়ে পড়ে?’
তিনি বলেন, ‘ঢাকা থেকে প্রার্থীর এলাকা পর্যন্ত পোস্টারে ছেয়ে গেছে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্বকথা হলো- সবাইকে সমান সুযোগ দিতে হবে। কিন্তু যিনি ক্ষমতাবান একমাত্র তিনিই এটার সুষ্ঠু ব্যবহার করেন। এটা কি নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন নয়?’
রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে বাংলা ট্রিবিউন বৈঠকি সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এ আয়োজন।
শফিকুল ইসলাম ছাড়াও এ বৈঠকিতে অংশ নিয়েছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন, ফেমা’র প্রেসিডেন্ট মুনিরা খান, সুজন-এর কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অধ্যয়ন বিভাগের অধ্যাপক ও নির্বাচন পর্যবেক্ষক কাজী মারুফুল ইসলাম এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত।

/আরএআর/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম