মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে কাজ করার ঘোষণা দেড় শতাধিক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০১৮, ১৮:২৮আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ২০:৩৬

ছবি (ফোকাস বাংলা)

মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন সেনা, নৌ এবং বিমানবাহিনী থেকে অবসরপ্রাপ্ত দেড় শতাধিক কর্মকর্তা। মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুল তুলে দিয়ে এই ঘোষণা দেন তারা।

অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের মধ্যে রয়েছেন—ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন আহমেদ, মেজর জেনারেল জি এইচ মোর্শেদ খান, মেজর জেনারেল কাজী আশফাক আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হোসাইন সাদেক, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী মণ্ডল, মেজর জেনারেল মোহাম্মদ আলী, মেজর জেনারেল শিকদার মোহাম্মদ শাহাবুদ্দীন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহমুদুল হক, মেজর জেনারেল আলাউদ্দিন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, মেজর জেনারেল এ কে মোহাম্মদ আলী শিকদার, লে. জেনারেল আব্দুল ওয়াদুদ, ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল হাসিম খান, লে. জেনারেল মোল্লা ফজলে আকবর, মেজর জেনারেল মো. রফিকুল আলম, ব্রিগেডিয়ার জেনারেল এম এইচ সালাহউদ্দিন, মেজর জেনারেল মোহাম্মদ আব্দুর রশীদ, ব্রিগেডিয়ার জেনারেল মো. রকিবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মমিনুল হক, মেজর জেনারেল আশরাফ আবদুল্লাহ ইউসুফ, মেজর জেনারেল আব্দুল মতিন, লে. কর্নেল মোহাম্মদ আব্দুল আউয়াল, ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সেলিম, মেজর জেনারেল মো. আবুল হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল এস এম ইকবাল হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. নুরুল বশীর, মেজর জেনারেল মো. আব্দুস সালাম খান, ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম সরকার, মেজর জেনারেল মো. ইমরুল কায়েস, মেজর জেনারেল কাজী ফকরুদ্দিন আহমেদ, মেজর জেনারেল মো. জাহিদুর রহমান, লে. জেনারেল সাব্বির আহমেদ, মেজর জেনারেল মোহাম্মদ সালাউদ্দিন মিয়াজী, মেজর জেনারেল হারুনুর রশীদ, ব্রিগেডিয়ার জেনারেল শাহ্‌ মো. মহিউদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিউল মাওলাসহ ১০৮ জন।

নৌবাহিনী থেকে অবসরপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—রিয়ার অ্যাডমিরাল আবুল কালাম মোহাম্মদ আজাদ, রিয়ার অ্যাডমিরাল হারুন-উর- রশীদ, কমোডর ওবায়েদুল হক, কমোডর এম জিয়াউল আহসান, কমোডর আব্দুল মমিন মিয়া, ক্যাপ্টেন এম শাহাদাত হোসেন, রিয়ার অ্যাডমিরাল এএসএম আব্দুল আওয়ালসহ ২০ জন।

বিমানবাহিনী থেকে অবসরপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—এয়ার ভাইস মার্শাল কাজী নজরুল হক, এয়ার কমোডর কাজী দেলোয়ার হোসেন, এয়ার কমোডর মোস্তাক আহমেদ, গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ খুরশীদ আলম, উইং কমান্ডার কাজী মুনিরুল ইসলামসহ ১৯ জন।

 

/এমএইচবি/এএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম