লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে যোগ দিলেন সাঈদা মুনা তাসনিম

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ নভেম্বর ২০১৮, ২৩:১৮আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ২৩:২১

সাঈদা মুনা তাসনিম যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে শুক্রবার (৩০ নভেম্বর) সাঈদা মুনা তাসনিম যোগদান করেছেন।
সাঈদা মুনা তাসনিম যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে প্রথম নারী হাইকমিশনার। তিনি বিদায়ী হাইকমিশনার মো. নাজমুল কাওনাইনের স্থলাভিষিক্ত হলেন।
শুক্রবার ঢাকায় প্রাপ্ত বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
নবনিযুক্ত হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম তার নতুন দায়িত্ব নিয়ে গত সোমবার লন্ডনে পৌঁছেন।
তিনি লন্ডনের হিথ্রো বিমান বন্দরে এসে পৌঁছলে যুক্তরাজ্য সরকারের পররাষ্ট্র ও কমনওয়েলথ অফিসের একজন জ্যেষ্ঠ প্রতিনিধি এবং যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মুহাম্মদ জুলকার নাইন, বার্মিংহাম ও ম্যানচেস্টারে নিযুক্ত সহকারী হাইকমিশনাররা এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান।
পেশাদার কূটনীতিক সাঈদা মুনা তাসনিম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)-এর এগারোতম ব্যাচের একজন কর্মকর্তা এবং তিনি ১৯৯৩ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।

তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগ ও বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

সাঈদা মুনা তাসনিম ১৯৮৮ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ব্যাচেলর অব সায়েন্স (প্রকৌশল) ডিগ্রি লাভ করেন। তিনি লন্ডনের স্কুল অব অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ থেকে পাবলিক পলিসি ও ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাভ করেন।

লন্ডনে হাইকমিশনার হিসেবে যোগ দেওয়ার আগে সাঈদা মুনা তাসনিম থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

অন্যদিকে, মো. নাজমুল কাওনাইন থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে সাঈদা মুনা তাসনিমের স্থলাভিষিক্ত হলেন।

সূত্র: বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান