ড. কামালকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কাছে ফিরে আসার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৮, ১৮:০২আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ১৯:১৩



ড. কামালকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কাছে ফিরে আসার আহ্বান বঙ্গবন্ধুতে বিশ্বাসী এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হিসেবে বিএনপি-জামায়াতের সঙ্গ ছেড়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কাছে ফিরে আসতে ড. কামাল হোসেন, কাদের সিদ্দিকী এবং আ স ম আবদুর রবের প্রতি আহ্বান জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শনিবার (১ ডিসেম্বর) বিকালে রাজধানীর শাহবাগে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সমাবেশে তিনি এ আহ্বান জানান।
মোহাম্মদ নাসিম বলেন, ‘এখনও সময় আছে, ড. কামাল হোসেন, কাদের সিদ্দিকী, রব সাহেবরা, জামায়াত-বিএনপির সঙ্গে সম্পর্ক শেষ করে মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে আসেন। কী কারণে আপনারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির সঙ্গে জোট করেছেন? শুধুমাত্র এমপি হওয়ার জন্য! আপনার মুক্তিযুদ্ধের কথা বলেন, বঙ্গবন্ধুর কথা বলেন, নিজেরাও মুক্তিযুদ্ধ করেছেন, তাই আপনাদের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কাছে ফিরে আসার আহ্বান জানাবো।’
বিএনপির সমালোচনা বলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এবারের লড়াই হবে চূড়ান্ত লড়াই। তারা (বিএনপি) বলেছিল, শেখ হাসিনার অধীনে নির্বাচনে আসবে না। এখন বিএনপি-জামায়াত নাকে খত দিয়ে নির্বাচন করছে। এখন বলছেন আওয়ামী লীগ পরাজিত হবে! তাদের বলে রাখতে চাই আওয়ামী লীগ কখনও পরাজিত হয় না। এবার ভোটের বিপ্লব হবে, ইনশাল্লাহ। এমন বিপ্লব করবো, বিএনপিকে খুঁজেও পাওয়া যাবে না!’
বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়ার আহ্বান জানিয়ে ১৪ দলের এ মুখপাত্র বলেন, ‘এখনও সময় আছে জামায়াতকে ছেড়ে মুক্তিযুদ্ধের পক্ষে আসেন। না হলে এমন সময় আসবে, মানুষের সামনে দাঁড়াতে পারবেন না। মেসি গোল মিস করতে পারে, নেইমার গোল মিস করতে পারে কিন্তু শেখ হাসিনা গোল মিস করবে না।’

/এসও/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান