বেগম রোকেয়া পদক পেলেন ৫ নারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৮, ১২:৫৪আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৩:০৭

রোকেয়া-পদক বেগম রোকেয়া পদক-২০১৮ পেয়েছেন পাঁচ বিশিষ্ট নারী। তারা হলেন সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী জিন্নাতুনেসা তালুকদার, অধ্যাপক জোহরা রিচ, শিলা রায়, রমা চৌধুরী (মরণোত্তর) এবং রোকেয়া বেগম (মরণোত্তর)।

রবিবার (৯ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেগম রোকেয়া দিবস উদযাপন এবং রোকেয়া পদক-২০১৮ প্রদান অনুষ্ঠানে এ পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জীবীত পুরস্কারপ্রাপ্তদের মধ্যে জিন্নাতুনেসা তালুকদার এবং অধ্যাপক জোহরা রিচ প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। শিলা রায়ের পক্ষ থেকে গৌরী রাণী ভট্টাচার্য, প্রয়াত রমা চৌধুরীর পক্ষে তার ছেলে জহরলাল চক্রবর্তী এবং রোকেয়া বেগমের পক্ষ থেকে তার মেয়ে শারমিন জাহান পুরস্কার গ্রহণ করেন।

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম সূচনা বক্তব্য রাখেন।

/এমএইচবি/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম