অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার আহ্বান ইউরোপীয় দেশগুলোর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৮, ১৫:৫৬আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৪

ইউরোপীয় ইউনিয়ন সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য অংশগ্রহণকারীর প্রতি বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় দেশগুলো। নির্বাচনি প্রচারণা শুরুর প্রাক্কালে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো এবং নরওয়ে ও সুইজারল্যান্ড এ আহ্বান জানিয়েছে।

সোমবার (১০ ডিসেম্বর) ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূতদের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, নাগরিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও দল করার স্বাধীনতাকে রক্ষা করার জন্য সব অংশগ্রহণকারীর প্রতি আহ্বান জানানো হয়েছে। সব রাজনৈতিক দলকে সহিংসতা পরিহার এবং তাদের রাজনৈতিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে দেশগুলো। এছাড়া, আইনশৃঙ্খলা বাহিনী যেন আইন মেনে চলে, সেই বিষয়েও আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশিদের জন্য জাতীয় উন্নয়নের পথে এগিয়ে যেতে অংশগ্রহণমূলক নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিবৃতিতে ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাজ্য, স্পেন, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতরা স্বাক্ষর করেছেন।

উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ (১০ ডিসেম্বর) প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ৩০০ আসনে প্রধান দুই জোটের প্রার্থী যারা

/এসএসজেড/এসএসএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম