ডিসেম্বরের শেষ সপ্তাহে শৈত্যপ্রবাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৮, ২০:০৪আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ২০:১১

শীতের প্রকোপ (ফাইল ছবি) দেশের তাপমাত্রা কমতে শুরু করেছে। এই সপ্তাহে ঘূর্ণিঝড় ফেথাই’র প্রভাবে বৃষ্টির কারণে দ্রুত কমে যায় তাপমাত্রা। ফলে বেড়ে গেছে শীতের তীব্রতা। এদিকে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান, ডিসেম্বর মাসের শেষদিকে উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি বা দুইটি মৃদু বা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

ঢাকায় গত শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২। যা আজ বৃহস্পতিবার কমে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে গত শনিবার চট্টগ্রামে ছিল ১৭ দশমিক ৭, আজ সেখানে তাপমাত্রা কমে ১৬, সিলেটে ছিল ১৭ দশমিক ৯, আজ ১৪ দশমিক ৬, রাজশাহীতে শনিবার ছিল ১৪ ডিগ্রি সেলাসিয়াস, আজ বৃহস্পতিবার  ১১ দশমিক ২, রংপুরে ছিল ১৩, আজ ১১ দশমিক ৮, খুলনায় ছিল ১৬, আজ ১২ দশিমিক ৪ এবং বরিশালে শনিবার ছিল ১৪ ডিগ্রি সেলাসিয়াস, তা আজ কমে ১১ দশমিক ৮ হয়েছে।

আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়, ডিসেম্বর মাসে বাংলাদেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এই মাসে সাগরে একটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হতে পারে। পাশাপাশি রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় ঘন কুয়াশা থাকতে পারে। এছাড়া অন্য এলাকায় মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে হলে সেটা মৃদু শৈত্যপ্রবাহ। এরপর তাপমাত্রা কমে যদি ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে হয়, সেটা মাঝারি শৈত্যপ্রবাহ। আর তাপমাত্রা যদি ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়, তাহলে সেটা তীব্র শৈত্যপ্রবাহ।

/এসএনএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি