এই বছর ২৭ শতাংশ অভিবাসন কমেছে: রামরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০১৮, ১৮:৪০আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ১৯:২৩


রামরুর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ড. তাসনিম সিদ্দিকী এ বছরের (২০১৮) জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৬ লাখ ১৪ হাজার ৫৮৫ বাংলাদেশি কর্মী সৌদি আরবসহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে অভিবাসন করেছেন। এই ধারা অব্যাহত থাকলে এই বছর অভিবাসনের হার গতবছরের তুলনায় কমেছে ২৭ শতাংশ। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য যাচাই-বাছাই করে বেসরকারি সংস্থা—রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) এই হিসাব প্রকাশ করেছে। রবিবার (২৩ ডিসেম্বর) বিকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

রামরুর প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকী বলেন, ‘২০১৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১০ লাখ ৮হাজার ৫২৫ জন কর্মী বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে বিদেশে অভিবাসন করেছেন। কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে অভিবাসনকে সরকার গুরুত্ব দিয়ে থাকে। সে ক্ষেত্রে এ বছরে ২ লাখ ৭১ হাজার ২৩ জন কর্মীর অভিবাসন কমে যাওয়ায় এই বাজারে দুর্বলতাই প্রকাশ করে। বাংলাদেশে ফিরে আসা অভিবাসীদের তথ্য সংরক্ষণে কোনও প্রক্রিয়া নেই। ফলে বর্তমানে মোট কত জন কর্মী বিদেশে অবস্থান করছেন, তা জানার কোনও উপায় নেই। রামরু এবং এসডিসি ২০১৮ সালে প্রকাশিত ২০টি জেলার প্যানেল ডাটা অনুযায়ী মোট অভিবাসীর ২১ ভাগ ফিরে আসা অভিবাসী, ৭৯ ভাগ বর্তমান অভিবাসী।’

নারী অভিবাসীদের বিদেশ যাওয়া প্রসঙ্গে ড. তাসনিম সিদ্দিকী বলেন, ‘২০১৮ সালে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত নারীকর্মী বিদেশে যাওয়ার ধারা অব্যাহত থাকে, তবে এ বছরে নারী কর্মীর বিদেশ যাওয়ার হার আগের বছরের তুলনায় ২০ দশমিক ০৩ শতাংশ কমেছে।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহার পর্যালোচনা তুলে ধরে তাসনিম সিদ্দিকী বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দল ও জোটগুলো নিজস্ব ইশতেহার ঘোষণা করেছে। নিজস্ব ইশতেহার পর্যালোচনা করে দেখা গেছে, আওয়ামী লীগ জনগণের কাছে ৩৫টি লক্ষ্য উপস্থাপন করেছে। শ্রমিক কল্যাণ ও শ্রমনীতির অধীনে অভিবাসীদের বিষয়টি উত্থাপন করা হয় ইশতেহারে।’  তিনি আরও বলেন, ‘ঐক্যজোটের ৩৫টি লক্ষ্যের মধ্যে ২৩তম লক্ষ্য হচ্ছে প্রবাসী কল্যাণ। এই জোট ক্ষমতায় এলে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করবে বলে অঙ্গীকার করেছে। ঐক্যজোটের পাশাপাশি বিএনপির নিজস্ব ১৮ দফা ইশতেহারও প্রবাসীদের ভোটাধিকার বিষয়টি স্থান পেয়েছে।’

অনুষ্ঠানে রামরুর পক্ষ থেকে ছয় দফা সুপারিশ তুলে ধরা হয়, এর মধ্যে রয়েছে অভিবাসীদের শুধু লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে, এসডিজি সুফলভোগে অভিবাসী ও তাদের পরিবারকে অংশীদার করার কথা বলা হয়েছে। পাশাপাশি বিপদে পড়া বা নিগৃহীত নারী শ্রমিকদের সুরক্ষার জন্য অভিবাসনের দেশে সরকারের বেশ কিছু পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে। বিদ্যমান সেফ হোমগুলোর মানোন্নয়ন এবং সংখ্যা বৃদ্ধির কথা বলা হয়েছে এতে। 

/এসও/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম