নিখরচায় প্রবীণ মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দিচ্ছে ভারত

রঞ্জন বসু, দিল্লি
৩১ ডিসেম্বর ২০১৮, ১৫:৫৫আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১৬:০২

 



দিল্লিতে হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীর সঙ্গে কয়েকজন প্রবীণ মুক্তিযোদ্ধা

এই মুহূর্তে বাংলাদেশ থেকে আগত  অন্তত ২৮ জন প্রবীণ মুক্তিযোদ্ধার চিকিৎসা চলছে ভারতের দুটি সেরা আর্মি হাসপাতালে। বিভিন্ন জটিল রোগে আক্রান্ত এই মুক্তিযোদ্ধাদের চিকিৎসার সব খরচই বহন করছে ভারত সরকার।

৪৭ চল্লিশ বছর আগে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতের সেনাবাহিনীর মিলিত শৌর্যের সামনে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদাররা, সেই বিজয়ের মাসেই স্থাপিত হলো দুই দেশের মধ্যে এই বিরল মানবিকতার সেতু।

২০১৭ সালের এপ্রিলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তার সর্বশেষ ভারত সফরে এসেছিলেন, তখন দিল্লিতে এক ‘সম্মাননা’ অনুষ্ঠানে তিনি একাত্তরের যুদ্ধে নিহত ভারতীয় সেনাদের পরিবার-পরিজনের হাতে স্বীকৃতির ফলক ও সহায়তা তুলে দেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও প্রতিশ্রুতি দেন, তার দেশও বাংলাদেশের ১০০ জন মুক্তিযোদ্ধার চিকিৎসার ভার বহন করবে।

সেই আশ্বাসের বাস্তবায়নেই গত সপ্তাহে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন এই ২৮ জন প্রবীণ মুক্তিযোদ্ধা। তাদের প্রত্যেকেরই বয়স ৬০ থেকে ৭০ বছরের ভেতর, ফলে যুদ্ধের সময় তারা সবাই ছিলেন দুরন্ত কিশোর বা ডাকাবুকো যুবক!

কিন্তু আজ  তারা অনেকেই স্ট্রোক বা হৃদরোগে আক্রান্ত হয়েছেন, কেউ বা ভুগছেন ডায়াবেটিসে। কেউ বা প্রস্ট্রেটের সমস্যায় জর্জরিত, কারও আবার শরীর আংশিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে। ভারতে এখন সামরিক হাসপাতালের চিকিৎসকরা তাদের চিকিৎসা করছেন।

গত সপ্তাহে ভারতে এসে পৌঁছনোর পর ১৩ জন মুক্তিযোদ্ধার চিকিৎসা শুরু হয়েছে দিল্লির আর্মি হাসপাতালে। এই ব্যাচের বাকি ১৫ জনের চিকিৎসা চলছে দাক্ষিণাত্যে পুনের সামরিক হাসপাতালে।

২৫ ডিসেম্বর বড়দিনে বাংলাদেশি হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী দিল্লিতে চিকিৎসাধীন এই মুক্তিযোদ্ধাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। দিল্লির আর্মি হাসপাতালে গিয়ে তিনি খোঁজখবর নেন— তারা সবাই কেমন আছেন বা তাদের চিকিৎসা কেমন চলছে!

ওই মুক্তিযোদ্ধারা সবাই তাকে জানিয়েছেন, ভারতের সামরিক বাহিনী তাদের যেভাবে চিকিৎসা করছে এবং আর্মি হাসপাতালে যেরকম যত্নে ও আতিথ্যে তাদের রাখা হয়েছে, তাতে তারা খুবই সন্তুষ্ট।

হাই কমিশনার আলীও তাদের বলেন, ‘আমি নিজেও একজন কূটনীতিক হিসেবে মুক্তিযুদ্ধে সামিল ছিলাম। ফলে একজন মুক্তিযোদ্ধা হিসেবে এখন আপনাদের মনের ভেতর কী ধরনের অনুভূতি হচ্ছে, সেটা বেশ অনুমান করতে পারছি।’

বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নানা বিভাগের সরকারি কর্মকর্তারাও ভারতের এই পদক্ষেপকে দারুণভাবে সাধুবাদ জানিয়েছেন। প্রবীণ মুক্তিযোদ্ধাদের অনেকেরই হয়তো বিদেশে গিয়ে ব্যয়বহুল চিকিৎসা করানোর সাধ্য ছিল না, ভারত তাদের সেই প্রয়োজনটাই মেটাচ্ছে।

ভারত সরকারের কর্মকর্তারাও বলছেন, বিজয়ের মাসে এই পদক্ষেপ দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেই দিল্লি বিশ্বাস করে। আগামী দিনে আরও  অনেক মুক্তিযোদ্ধাকে ভারতে নিয়ে এসে চিকিৎসা করানো হবে বলেও তারা জানাচ্ছেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত যখন গত মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দিল্লির আর্মি হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তখন তার সঙ্গে ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এবং বাংলাদেশ হাই কমিশনের হেড অব চ্যান্সেরি এএফএম  জাহিদ-উল ইসলাম। তারাও মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং খুঁটিয়ে খুঁটিয়ে তাদের সবার খোঁজখবর নেন।

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের