ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবি সচেতন নাগরিক সমাজের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০১৯, ১৫:০৭আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ১৫:১৯

সচেতন নাগরিক সমাজের মানববন্ধন ধর্ষণের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছে সচেতন নাগরিক সমাজ। শুক্রবার (৪ জানুয়ারি) প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এ দাবি জানায় সচেতন নাগরিক সমাজ।

মানববন্ধনে বক্তারা বলেন, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। বিষয়টা এখন সবারই জানা। ওই নারী দোষ তিনি নৌকা মার্কায় ভোট দেননি। নিজের ভোট নিজেই দিয়েছেন। কিন্তু ভোটটি নৌকা মার্কা না দিয়ে কেন ‘যাকে খুশি, তাকে দিলেন’। অথচ এটি তার গণতান্ত্রিক অধিকার। এ দেশের প্রধানমন্ত্রী, প্রধান বিরোধী দলের নেত্রী এবং স্পিকার একজন নারী। এরপরেও নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, যৌন হয়রানি কি কমেছে নাকি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।

বক্তারা আরও বলেন, এই পবিত্র জমিনে থেকে এক একটি ধর্ষণ, একটি কলঙ্ক রচনা করে। বিষয়টি আমরা হয়তো ভুলেই গিয়েছি। কিন্তু সেই পবিত্র মাটির প্রতিটি ধূলিকণা সব মনে রেখেছে। মনে রেখেছে ধর্ষিতা প্রতিটি নারীর বুকফাটা অসহায় আর্তনাদকেও। আমরা চাই না এরকম দুঃস্বপ্ন আরও কোনও মা দেখুক। চাই না কোনও বোনের সঙ্গে ঘটতে থাকুক এসব। এসব কাপুরুষ অমানুষদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আমরা মানববন্ধন করতে এসেছি। আর একটা নারী ও যেন ধর্ষণ, নির্যাতন ও নিপীড়নের শিকার না হন।

মানববন্ধনে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শরাফত শরীফ, ইখলাস আল ফাহিম, কে এম ইমরান হোসাইন ও রিয়াদ বিন সাঈদ প্রমুখ।

/এইচএন/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের