দেশে পৌঁছেছে সৈয়দ আশরাফের মরদেহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৯, ১৮:১১আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২০:০৭

বিমানবন্দরে সৈয়দ আশরাফকে বহনকারী ফ্লাইট জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দ আশরাফের মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের নেতারা বিমানবন্দরে সৈয়দ আশরাফের কফিন গ্রহণ করেন।
কফিনে জাতীয় ও দলীয় পতাকা জানা গেছে, সৈয়দ আশরাফের মরদেহ সন্ধ্যা ৭টায় বেইলি রোডে তার সরকারি বাসভবনে নেওয়া হবে। এরপর সেখান থেকে রাতে মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে রাখা হবে।
বৃহস্পতিবার (৩ জানুয়ারি) আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কয়েক মাস ধরে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। ঢাকায় বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
বিমানবন্দরে আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ জানিয়েছেন, রবিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর হেলিকপ্টারে মরদেহ কিশোরগঞ্জে নিয়ে যাওয়া হবে এবং দুপুর ১২টায় শোলাকিয়া ময়দানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তৃতীয় জানাজা দুপুর ২টায় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। বিকেলে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

কাঁধে প্রিয় নেতার কফিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্গো ট্রানজিট সেকশনের ডিউটি অফিসার চৌধুরী জাহাঙ্গীর আলম বলেন, ‘সব ধরনের আনুষ্ঠানিকতা এরই মধ্যে আমরা শেষ করেছি। সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ তার ভাই সাফায়েত উল ইসলাম গ্রহণ করবেন। এরপর ভিভিআইপি টার্মিনাল হয়ে তাকে নিয়ে যাওয়া হবে।’

বিমান থেকে নামছেন সৈয়দ আশরাফের স্বজনরা জাতীয় ও দলীয় পতাকা দিয়ে ঢেকে রাখা হয়েছে কফিন। নেতাকর্মীরা কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।  

আরও পড়ুন: বেইলি রোডের বাসায় সৈয়দ আশরাফের মরদেহ

 

/সিএ/ওআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী