টিআইবির প্রতিবেদন ভিত্তিহীন: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৯, ১৭:২৭আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৮:৫৬

সিইসি কে এম নূরুল হুদা (ফাইল ছবি) একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে নির্বাচন কমিশন। বুধবার (১৬ জানুয়ারি) এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেন, ‘ওই প্রতিবেদন ভিত্তিহীন। আমরা পুরোপুরি প্রত্যাখ্যান করছি। পত্রপত্রিকায় এ ধরনের কোনও অনিয়মের তথ্য দেখা যায়নি।’

আপনারা কেবল পত্রপত্রিকার ওপর নির্ভর করেছেন কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মাঠপর্যায়ে আমাদের কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, এনকোয়ারি কমিটিসহ সবার কাছ থেকে তথ্য নিয়েছি। এ ধরনের অভিযোগের কোনও সত্যতা পাওয়া যায়নি।’

টিআইবি বলেছে নির্বাচন কমিশনের ভূমিকা ছিল লজ্জাকর? এ প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘অসৌজন্যমূলক মন্তব্য। এ ধরনের মন্তব্য করা ঠিক হয়নি।’

এর আগে সিইসি নির্বাচন প্রশিক্ষণ ভবনে মাঠপর্যায়ের কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া পর্যালোচনা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। এতে দাবি করা হয়, ৩০০ আসনের মধ্যে ৫০টি আসন দৈবচয়নের ভিত্তিতে নির্ধারণ করেছিল টিআইবি। এই ৫০টি আসনের মধ্যে ৪১টিতে জালভোট হয়েছে। সব দলের অংশগ্রহণে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও তা মূলত আংশিক অংশগ্রহণমূলক হয়েছে বলে দাবি করেছে টিআইবি। প্রতিবেদনে বলা হয়েছে, আচরণবিধি ব্যাপকভাবে লঙ্ঘনের অভিযোগ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে।

/ইএইচএস/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রী বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান: কাজী জেসিন
প্রধানমন্ত্রী বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান: কাজী জেসিন
রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার সদিচ্ছা মিয়ানমারের নেই: আসিফ মুনীর
সাক্ষাৎকাররোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার সদিচ্ছা মিয়ানমারের নেই: আসিফ মুনীর
আছিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট নির্ধারণ
আছিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট নির্ধারণ
ট্রাক থামিয়ে তল্লাশি চালাতেই মিললো ৪ কোটি টাকার হেরোইন
ট্রাক থামিয়ে তল্লাশি চালাতেই মিললো ৪ কোটি টাকার হেরোইন
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ