গণভবনে ফুচকা-চটপটি খেলেন কূটনীতিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৯, ১৯:৩২ আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ২০:১২

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাচ্ছেন কূটনীতিকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গণভবনে গিয়ে ফুচকা, চটপটিসহ দেশের ঐতিহ্যবাহী নানা খাবারে আপ্যায়িত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। পাশাপাশি বিদেশি অতিথিদের জন্য ছিল চা-কফিও। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।সোমবার (২৮ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের সবুজ লনে বিকালে এই চা-চক্রের আয়োজন করা হয়। এতে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা অংশ নেন। অতিথিদের ফুচকা, চটপটি, পিঠা, কদমা, মোয়া, মুরালি, বিভিন্ন ফল, চা-কফিসহ বাঙালি ঐতিহ্যের বিভিন্ন খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।

প্রধানমন্ত্রী বিকাল চারটার কিছু পরে অনুষ্ঠানস্থলে যান। তিনি ঘুরে ঘুরে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় কূটনীতিকরাও ফুল দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা অনুষ্ঠানে যোগ দেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, চীন, ভারত, সুইডেন, সুইজারল্যান্ড, জার্মানি, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, ভ্যাটিক্যান সিটিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও চা-চক্রে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনসহ মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের পাশাপাশি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

/এমএইচবি/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় অভিযোগ করতে এসে ভিডিও ধারণ, প্রকাশের পর ফোন করে টাকা দাবি
থানায় অভিযোগ করতে এসে ভিডিও ধারণ, প্রকাশের পর ফোন করে টাকা দাবি
চুল-দাড়িতে রঙের নেশা, শুরু কোথা থেকে? বদলে যাওয়া সাজের পেছনে যে ইতিহাস
চুল-দাড়িতে রঙের নেশা, শুরু কোথা থেকে? বদলে যাওয়া সাজের পেছনে যে ইতিহাস
মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প
মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প
বৃষ্টি এলেই ভিজতেন, রোদ উঠলেই পুড়তেন; অবশেষে ঘর পেলেন কফিল প্রামাণিক
বৃষ্টি এলেই ভিজতেন, রোদ উঠলেই পুড়তেন; অবশেষে ঘর পেলেন কফিল প্রামাণিক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার