প্রবাসীদের ডাটাবেজ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৯, ২০:২৯আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ২০:৪৪

প্রবাসীদের ডাটাবেজ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার

বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের অভিজ্ঞতা ও কর্মক্ষমতা কাজে লাগানোর জন্য একটি ডাটাবেজ তৈরি করার পরিকল্পনা নিয়েছে সরকার। সোমবার (২৮ জানুয়ারি) রাতে একটি হোটেলে এনআরবি (নন রেসিডেন্স বাংলাদেশি)-ডে উদযাপন অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

তিনি বলেন, ‘আমি ইতোমধ্যে বাংলাদেশি মিশনগুলোকে এ ব্যাপারে নির্দেশনা দিয়েছি।’ 

পররাষ্ট্রমন্ত্রী প্রবাসী (এনআরবি)-দের অনুরোধ করেন, তারা যেনো তাদের একটি সংক্ষিপ্ত বায়োডাটা মিশনে জমা দেন। যাতে করে সরকার তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে।

একটি প্রবাসী দিবস উদযাপনের বিষয়ে তিনি বলেন, ‘নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। প্রবাসী সপ্তাহ উদযাপন করে দেশের উন্নয়নে প্রবাসীদের কীভাবে সম্পৃক্ত করা যায় সেটি নিয়ে চিন্তাভাবনা করছি। এখনও সরকারিভাবে দিবসটি উদযাপনের বিষয় উত্থাপিত হয়নি। যতদিন না হয় ততদিন আমরা বেসরকারিভাবে দিবসটি উদযাপন করবো।’

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়াও দিনটি উদযাপনে অনেক প্রবাসী অংশগ্রহণ করেছেন।

/এসএসজেড /এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের