ফজলে রাব্বী মিয়া ডেপুটি স্পিকার পুনর্নির্বাচিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৯, ১৬:২৮আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৬:৩১

ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া (ফাইল ফটো) অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া ডেপুটি স্পিকার পুনর্নির্বাচিত হয়েছেন। বুধবার (৩০ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদ প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ফজলে রাব্বী মিয়াকে ডেপুটি স্পিকার নির্বাচন করে।

নবনির্বাচিত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মুলতবি বৈঠকের শুরুতে ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। সরকারি দলের হুইপ আতিউর রহমান আতিক ডেপুটি স্পিকার নির্বাচনে ফজলে রাব্বী মিয়ার নাম প্রস্তাব করেন। এই প্রস্তাবে সমর্থন জানান হুইপ ইকবালুর রহীম। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়। ফজলে রাব্বী মিয়া দশম সংসদেও ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন।

ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার পর ফজলে রাব্বী মিয়াকে রাষ্ট্রপতি আবদুল হামিদ শপথ বাক্য পাঠ করান।এর আগে অধিবেশনের শুরুতে ড. শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার হিসেবে পুনর্নির্বাচন করা হয়।

স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর তাদের অভিনন্দন জানিয়ে সংসদে ধন্যবাদ জানানো হয়।

আরও পড়ুন: আবারও স্পিকার হলেন শিরীন শারমিন চৌধুরী

/ইএসএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সেই মোজাফ্ফরকে জুলাইয়ের মামলায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি
সেই মোজাফ্ফরকে জুলাইয়ের মামলায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি
নতুন ডাইনিং অভিজ্ঞতা চান? ঘুরে আসতে পারেন ভেগান রেস্টুরেন্টে
নতুন ডাইনিং অভিজ্ঞতা চান? ঘুরে আসতে পারেন ভেগান রেস্টুরেন্টে
এলপিএলের লোভ ছেড়ে টেস্ট প্রস্তুতিতে তাসকিন, চোখ অস্ট্রেলিয়া সফরে
এলপিএলের লোভ ছেড়ে টেস্ট প্রস্তুতিতে তাসকিন, চোখ অস্ট্রেলিয়া সফরে
লবণ কারখানায় বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৫
লবণ কারখানায় বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৫
সর্বাধিক পঠিত
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের