ই-নামজারি ভূমি ব্যবস্থাপনায় জনদুর্ভোগ কমাবে: ধর্ম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৯, ২০:২২আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৪:১২

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ই-নামজারির মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় জনদুর্ভোগ কমবে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি বলেন, ‘একইসঙ্গে সেবা গ্রহণ ও প্রদান সহজ হবে। জনবান্ধব ভূমি প্রশাসন প্রতিষ্ঠায় ই-নামজারি ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এতে জনগণের জীবনমান উন্নত হবে।’

বুধবার (৩০ জানুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন। গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলায় ই-নামজারি ব্যবহারকারীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘জনদুর্ভোগ কমিয়ে জনগণের সব ধরনের সেবা প্রাপ্তি সহজ করা হচ্ছে। বিশেষ করে ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতিতে সেবা দেওয়ার লক্ষ্যে সরকার যেসব উদ্যোগ নিয়েছে, তা যুগান্তকারী সফলতা বয়ে আনবে। ঐতিহাসিককাল থেকে ভূমি ব্যবস্থাপনা একটি জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হতো। সাধারণ মানুষকে নানা ধরনের হয়রানির শিকার হতে হতো। ডিজিটাল পদ্ধতিতে সেবা দেওয়ার ফলে মানুষ এখন উন্নত ও সহজে সেবা পাচ্ছে। প্রধানমন্ত্রীর সুযোগ্য আইসিটি উপদেষ্টার যুগোপযোগী উন্নত চিন্তার ফসল হলো উন্নত ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা।’

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা তাদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে মানুষকে আরও সহজে সেবা দিতে ব্রত হবে বলে আমি বিশ্বাস করি। এতে ভূমি ব্যবস্থাপনায় সব অনিয়ম ও অস্বচ্ছতা দূর হবে। মানুষ কাঙিক্ষত সেবা পাবে।’

ভূমি সংস্কার বোর্ডের  চেয়ারম্যান মুনশী শাহাবুদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আনিছুর রহমান উপস্থিত ছিলেন। 

ভিডিও কনফারেন্সে গোপালগঞ্জ প্রান্তে গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক এবং শরীয়তপুর প্রান্তে শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের আওতায় দুই ব্যাচে মোট ৫৬ জন এবং শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের আওতায় ৩১ জন কর্মকর্তা-কর্মচারী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

/এসআই/এনআই/
সম্পর্কিত
কোন সেবায় কত ফি, টাঙাতে হবে সব ভূমি অফিসে
ফোনে জানানো হবে নামজারি শুনানির তারিখ
ভূমি ব্যবস্থাপনায় ক্যাশলেস ই-নামজারি রবিবার থেকে 
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের