ডাকসু নির্বাচনে সব ছাত্র সংগঠনের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৪৪আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৭

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের র‍্যালি ডাকসু নির্বাচনে সব ছাত্র সংগঠনের অংশগ্রহণ ও ক্যাম্পাসে সহঅবস্থান নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস আহমদ বলেন, ‘তথাকথিত প্রগতিশীলতার দোহাই দিয়ে আদর্শিক ছাত্র সংগঠনগুলোকে ডাকসু নির্বাচন থেকে দূরে রাখা সাধারণ ছাত্র সমাজ মেনে নেবে না।’

শুক্রবার ( ১ ফেব্রয়ারি) সকালে বিজয়নগরে মজলিস কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ২০ দলীয় জোটের শরিক দল খেলাফত মজলিসের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র মজলিসের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, ‘বর্তমান জনবিচ্ছিন্ন সরকার ছাত্র-জনতার স্বাধীন মত প্রকাশকে ভয় পায়। তাই সভা-সমাবেশের ওপর বাঁধার সৃষ্টি করছে। ইসলামী ছাত্র মজলিসের আজকের শান্তিপূর্ণ র‌্যালিতে বাঁধা দেওয়া হয়েছে। কিন্ত সভা- সমাবেশে বাঁধা দিয়ে ছাত্র-জনতাকে বেশি দিন দাবিয়ে রাখা যাবে না।’ 

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, সংগঠনটির মহানগরী দক্ষিণের সভাপতি মুহাম্মদ তাইফুর রহমান, ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মুহাম্মদ আবদুল গাফফার, সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি  মুহাম্মদ আবদুল জলিল খেলাফত মজলিস ঢাকা মহানগরীর বায়তুলমাল সম্পাদক এইচ এম হুমায়ুন কবির আজাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এনামুল হক সা’দী, এনায়েত রাব্বী একরাম প্রমুখ।

/সিএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম