জাহালমের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩০আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৪৫

হাছান মাহমুদ বিনা অপরাধে জাহালমের জেল খাটার ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘অপরাধ না করেও তদন্তের গাফিলতির কারণে জাহালমের তিন বছর জেল খাটার ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং অনভিপ্রেত।’

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের আগে তিনি এসব কথা বলেন। ডিরেক্টরস গিল্ডের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সৈয়দ হাসান ইমাম।

তথ্যমন্ত্রী বলেন, ‘দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি স্বাধীন প্রতিষ্ঠান। আমরা আশা করবো তদন্তসাপেক্ষে তারা দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

প্রসঙ্গত, সোনালী ব্যাংকের ১৮ কোটি ৪৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আবু সালেক নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৩৩টি মামলা দেয় দুদক। এ ঘটনায় ২০১৪ সালের ১৮ ডিসেম্বর দুদকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে জাহালমের বাড়ির ঠিকানায় চিঠি পাঠায় দুদক। জাহালম সে সময় নরসিংদীর ঘোড়াশালে বাংলাদেশ জুটমিলে কাজ করতেন। নির্দিষ্ট দিনে দুদকে হাজিরা দিয়ে জাহালম আবার তার কর্মস্থলে চলে যান।

এর দুই বছর পর ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি নরসিংদীর ঘোড়াশালের ওই জুটমিল থেকে জাহালমকে গ্রেফতার করে নাগরপুর থানায় আনা হয়। পরদিন তাকে টাঙ্গাইলের আদালতে তোলা হলে জেলখানায় পাঠানোর নির্দেশ দেন বিচারক।

৭ দিন টাঙ্গাইল কারাগারে রাখার পর তাকে কাশিমপুর-২ কারাগারে নেওয়া হয়। এরপর থেকে তিন বছর সেখানে কারাবন্দি ছিলেন জাহালম। সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে আদালতের। এরপর রবিবার (৩ ফেব্রুয়ারি) হাইকোর্ট তাকে মুক্তির নির্দেশ দেন। পরে রবিবার মধ্যরাতে তাকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ। মুক্তি পেয়ে টাঙ্গাইলের নিজের বাড়িতে চলে যান জাহালম।

/এসআই/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের