বুড়িগঙ্গা তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান (ফটো স্টোরি)

সাজ্জাদ হোসেন
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:১৮আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৪৯

বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। এসব অবৈধ স্থাপনার মধ্যে বিভিন্ন কারখানা, বসতবাড়ি, সেমিপাকা ভবনসহ বহুতল ভবনও রয়েছে। তারই কিছু খণ্ড চিত্র:

বুড়িগঙ্গা তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ভাঙা হচ্ছে বুড়িগঙ্গা তীরের অবৈধ স্থাপনা।

বুড়িগঙ্গা তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এই উচ্ছেদ অভিযান শুরু করে মঙ্গলবার সকাল থেকেই। বেদখল করে বানানো ভবন গুড়িয়ে দেওয়া হয়।

কারও বাধাই শোনা হয়নি

বাদ যায়নি অবৈধভাবে বানানো বহুতল ভবনও। অর্ধেকটা ভেঙে বাকিটা ভাঙার নোটিশ দেওয়া হয়েছে অবৈধ দখলদারকে।

ভারি স্থাপনাও ভাঙা হয়েছে

ভারি স্থাপনাও ভেঙে ফেলা হয়েছে বুলডোজার দিয়ে।

জায়গা উদ্ধারে সতর্ক ছিল বিআইডব্লিউটিএ

নিজেদের বেদখল হয়ে যাওয়া জায়গা উদ্ধারে কাউকে ছাড় দিতে রাজি নয় বিআইডব্লিউটিএ। সঙ্গে ছিল পুলিশের সহায়তা।

কেটে ফেলা হয় অবৈধ উদ্দেশ্যে লাগানো গাছও

অনেকে বিআইডব্লিউটিএর জায়গা দখলে রাখতে গাছ রোপণ করেছিলেন। কেউ কেউ অবৈধ দখলে জায়গায় ফেঁদে বসেছিলেন বিভিন্ন ব্যবসা। কাউকে ছাড় দেওয়া হয়নি।

উচ্ছেদ অভিযান দাঁড়িয়ে দেখছেন আশেপাশের মানুষরা

আশেপাশের জনতা উৎসুক চোখে বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান দেখেন। তাদের অনেকেই বলেন, এই অভিযান কতদিন দখলদারদের ঠেকিয়ে রাখবে সেটাই এখন দেখার বিষয়।

ছবি: সাজ্জাদ হোসেন

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম