সরকারি হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি জাপা’র ফরাজী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৬ আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৩

রুস্তম আলী ফরাজী এমপি
বাংলাদেশের সংসদীয় ইতিহাসে প্রথমবারের মতো সরকারি হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে বিরোধী দল থেকে। জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী এ দায়িত্ব পেয়েছেন।
দশম সংসদে এই কমিটির সভাপতি ছিলেন মহিউদ্দিন খান আলমগীর। এবার তাকে কমিটির সদস্য করা হয়েছে। কমিটির অপর সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল কালাম আজাদ, আব্দুস শহীদ, আফসারুল আমিন, শহীদুজ্জামান সরকার, র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, সালমান ফজলুর রহমান, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জহিরুল হক ভূইয়া মোহন, মনজুর হোসেন, আহসানুল ইসলাম টিটু এবং মোস্তফা লুৎফুল্লাহ।
সংবিধানে দুটি কমিটির কথা উল্লেখ করা হয়েছে তার একটি এই সরকারি হিসাব কমিটি। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী সরকারের বার্ষিক আর্থিক হিসাব পরীক্ষা করা সরকারি হিসাব কমিটির মূল কাজ। এছাড়া সরকারের নির্দিষ্টকরণ হিসাব ও এ সম্পর্কে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দেওয়া প্রতিবেদন পরীক্ষা করা এবং কোনও অর্থ বছরে কোনও কাজের জন্য সংসদে মঞ্জুর হওয়া অর্থের চেয়ে বেশি অর্থ খরচ হলে কী পরিস্থিতিতে এই অতিরিক্ত খরচ হয়েছে তা পরীক্ষা করা এবং প্রয়োজনীয় সুপারিশ করা এই কমিটির কাজ।

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টায়ও হয়নি তদন্ত কমিটি
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টায়ও হয়নি তদন্ত কমিটি
সারের গুদামে গরমিল, ১৭৬ বস্তার হদিস নেই
সারের গুদামে গরমিল, ১৭৬ বস্তার হদিস নেই
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
সড়কের দুপাশে হাজারো গাছ, সবুজ বিপ্লব গড়ছেন শিক্ষক সফিয়ার
সড়কের দুপাশে হাজারো গাছ, সবুজ বিপ্লব গড়ছেন শিক্ষক সফিয়ার
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার