ইফাদের সভায় যোগ দিতে ইতালি পৌঁছেছেন অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৯আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৩

ইতালিতে পৌঁছার পর অর্থমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এর গভর্নিং কাউন্সিল এর ৪২তম অধিবেশনে যোগ দিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার এবং দূতাবাসের কর্মকর্তারা অর্থমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান। এ সময় ইতালি আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং  প্রবাসী বাংলাদেশিরা অর্থমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান। অর্থমন্ত্রী ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে ঢাকা ত্যাগ করেন।

অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুর রহমান ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী অর্থমন্ত্রীর আজ  রোমে অবস্থিত আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল; খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব খাদ্য সংস্থা এর প্রধানদের সঙ্গে  বৈঠকের কথা রয়েছে। এছাড়া আজ বুধবার  সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে একটি আলোচনা সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

উল্লেখ্য,  আগামীকাল বৃহস্পতিবার থেকে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এর গভর্নিং কাউন্সিলের দুদিনব্যাপী ৪২তম অধিবেশন শুরু হবে।

/এসআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম