গণমাধ্যমে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিন: রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১১আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২১


প্রেস কাউন্সিলের পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। (ছবি: বাসস)
দায়িত্বশীল ভূমিকা পালন ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ সোমবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ প্রেস কাউন্সিলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘প্রেস কাউন্সিল দিবস’ ও প্রেস কাউন্সিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি একথা বলেন।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে এবং সাংবাদিকতার নৈতিকতা মেনে  দায়িত্বশীল ভূমিকা পালন করুন।’
অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য ৫ জন সাংবাদিক ও ২টি প্রতিষ্ঠানকে পদক দেওয়া হয়।
পদকপ্রাপ্তরা হচ্ছেন দৈনিক সমকালের প্রয়াত সম্পাদক গোলাম সারওয়ার (আজীবন সম্মাননা), উন্নয়ন সাংবাদিকতায় জসিমউদ্দিন হারুন (ফাইনান্সিয়াল এক্সপ্রেস), গ্রামীণ সাংবাদিকতায় মুরশিদ আলম (মুক্তবার্তা, বগুড়া), ফটোগ্রাফিতে সনি রামানি (ডেইলি নিউ এজ) এবং নারী সাংবাদিকতায় আয়েশা সিদ্দিকা আকাশি (দৈনিক সুবর্ণগ্রাম, মাদারীপুর)।
প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পদক পেয়েছে দৈনিক ইত্তেফাক ও দৈনিক আজাদী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজউদ্দিন আহমেদ, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু, তথ্য সচিব আবদুল মালেক, প্রেস কাউন্সিলের সদস্য মনজুরুল আহসান বুলবুল প্রমুখ। বাসস

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি