বিমানবন্দরের হেল্পডেস্ক ইংরেজির পাশাপাশি বাংলায় লেখার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৯আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ছবি: সংগৃহীত) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত বিভিন্ন ডেস্কের সাইনবোর্ড বাংলা ও ইংরেজিতে লেখার নির্দেশ দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ। বুধবার (২০ ফেব্রুয়ারি) ভোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আবুধাবি থেকে ফেরার পর আকস্মিকভাবে বিমানবন্দরের সব কাউন্টার, প্রবাসীকল্যাণ ডেস্ক ও ইমিগ্রেশন কাউন্টার পরিদর্শন করেন তিনি। এসময় ডেস্কগুলোতে ইংরেজির পাশাপাশি বাংলা যুক্ত করার নির্দেশ দেন।
ইমরান আহমদ বলেন, বিমানবন্দরে স্থাপিত সব ডেস্কের সাইনবোর্ড বাংলা ও ইংরেজি— উভয় ভাষায় লিখতে হবে। কোন ডেস্ক থেকে কী কী সেবা দেওয়া হয়, তাও উল্লেখ করতে হবে।
এসময় ইমিগ্রেশনে নারীদের জন্য ও ভিজিট ভিসায় গমনকারীদের জন্য আলাদা অপেক্ষমান লাইন করার পরামর্শ দেন প্রতিমন্ত্রী। প্রবাসীকল্যাণ ডেস্কটি স্থানান্তরের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন তিনি। প্রতিমন্ত্রী প্রবাসীকল্যাণ ডেস্কে বিএমইটি থেকে প্রদত্ত স্মার্ট কার্ড কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করেন এবং প্রতিদিন কতজনকে সেবা দেওয়া হয়, তারও একটি তালিকা করার নির্দেশ দেন। এর পাশাপাশি উপস্থিত যাত্রী ও কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন প্রতিমন্ত্রী।
বিমানবন্দর পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রৌনক জাহান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক, অতিরিক্ত সচিব মিজানুর রহমান, অতিরিক্ত সচিব মো. মোকাব্বির হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান প্রমুখ।

/এসও/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম