‘বিমান ছিনতাই চেষ্টা’র ঘটনার কিছুই স্পষ্ট করতে পারেননি বিমান প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৭

সংবাদ সম্মেলন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ‘বিমান ছিনতাই চেষ্টা’র ঘটনা নিয়ে স্পষ্ট কিছুই বলেননি বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি। এছাড়া মাহাদীর কাছে খেলনা নাকি আসল পিস্তল ছিল, সেটি নিয়ে কীভাবে সে বিমানে উঠলো তাও নিশ্চিত করতে পারেননি মন্ত্রী। তবে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি নেই মন্তব্য করেছেন তিনি।
বিমান ছিনতাইয়ের ঘটনা নিয়ে সোমবার (২৫ ফেব্রুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী, সচিব মহীবুল হক, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এম নাঈম হাসান।
সংবাদ সম্মেলনে বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘কলিগদের থেকে জানলাম বিমান হাইজ্যাক হয়েছে। সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের কথা বললাম। প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলে দেখলাম তিনি ঘটনাটি জানেন। কমান্ডো প্রসিড করতে তিনি নির্দেশ দিয়েছেন। তিনি (পিএম) সার্বক্ষণিক পুরো বিষয়টি মনিটর করেছেন। পরে জানলাম সবাই নিরাপদে রয়েছে। আজকেও আমরা পুরো বিষয়টি বোঝার চেষ্টা করেছি। সাংবাদিকরাও পুরো বিষয়টি দেখেছেন।’
বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, ‘এখানে এমন কোনও লিকেজ ছিল না বা নেই যে একজন যাত্রী এভাবে বিমানে যেতে পারেন।’
তাহলে অস্ত্রটা ভেতরে গেলো কীভাবে- এ প্রশ্নের জবাবে বিমান সচিব মহীবুল হক বলেন, ‘সেটা অস্ত্র কিনা আমরা ওয়াকিবহাল না। খেলনা পিস্তল কিনা... যেকোনও কিছু হতে পারে। তদন্ত প্রতিবেদন পেলে এটা নিয়ে বিস্তারিত বলতে পারবো।’
তিনি বলেন, ‘আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখেছি অন্য ১০ জন যাত্রীর মতো তাকেও তল্লাশি করা হয়েছিল। তার কাঁধে একটা ব্যাগ ছিল। সে স্ক্যানিং মেশিনের ভেতর দিয়ে গিয়েছে, কিন্তু সেখানেও কিছু দেখা যায়নি।’
বিমান ছিনতাইয়ে গঠিত তদন্ত কমিটি পাঁচদিনের মধ্য তদন্ত প্রতিবেদন দেবে বলে জানিয়েছেন সচিব।
সিভিল এভিয়েশন চেয়ারম্যান এম নাঈম হাসান বলেন, “বিমান থেকে সবাই বেরিয়ে যাওয়ার পর ‘সো কলড’ হাইজ্যাকার বিমানে একাই ছিল। আমরা সেদিন অনেক কিছুই শুনেছি। তদন্ত প্রতিবেদনে পুরো বিষয়টি বিস্তারিত জানা যাবে।”
বিমানে গুলিবিনিময় হয়েছে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এয়ারক্রাফটে গুলিবিনিময় হলে তার চিহ্ন থাকতো। আমরা কোনও চিহ্ন কোথাও পাইনি। খেলনা পিস্তলেও শব্দ হয়। যাত্রীরা শব্দ শোনার কথা বলেছেন। তদন্ত না করে পিস্তল আসল নাকি নকল বলা যাবে।’
এ ধরনের ঘটনায় যারা বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিতে কাজ করে তাদের মধ্যে কোনও সমন্বয়হীনতা রয়েছে কিনা জানতে চাইলে বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘কীভাবে যাত্রীরা যায় আপনারা দেখেছেন। কোনও ধরনের ক্ষয়ক্ষতি ছাড়া এই ধরনের ঘটনা থেকে আমরা উদ্ধার হয়েছি। সংস্থাগুলোর মধ্যে কোনও ধরনের সমন্বয়হীনতা নেই।’

/সিএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম