কেন্দ্র চারটি, ৫ ঘণ্টায় ভোট পড়েছে ৪০০’র কম

চৌধুরী আকবর হোসেন
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৪৯আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:০১

হারম্যান মেইনার কলেজ কেন্দ্র বৃহস্পিতিবার দুপুর ১টা। রাজধানীর মিরপুরের এস ও এস হারম্যান মেইনার কলেজের চারটি কেন্দ্র ঘুরে অলস সময় কাটাতে দেখা গেছে পোলিং এজেন্ট, নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য, পুলিশ ও নির্বাচনি কর্মকর্তা, প্রিজাইডিং কর্মকর্তাদের। এই কলেজে ভোট কেন্দ্র চারটি। আর প্রতিটি কেন্দ্রে বুথ রয়েছে চারটি। সব মিলিয়ে বুথ রয়েছে ১৬টি। প্রতিটি কেন্দ্রেই ভোট পড়েছে ১০০’র  কম।  ভোটারের উপস্থিতি কম থাকায় গল্পে সময় কাটছেন নির্বাচনের দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা।

হারম্যান মেইনার কলেজ কেন্দ্র এ কলেজে  ১২২ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাইদুল হক বলেন, ‘এখন পর্যন্ত  ৮০টি ভোট পড়েছে। এ কেন্দ্রে ভোটারের সংখ্যা ২১৩১ জন।’

কলেজে দ্বিতীয় তলায় ১২৩  নম্বর কেন্দ্রে ভোটারের সংখ্যা ২১৪০ জন। এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হরি চরণ চৌধুরী বলেন, ‘পরিবেশ,  পরিস্থিতি ভালো। ভোট কত কাস্ট হয়েছে এ তথ্য এখন দেওয়া যাবে না। ভোট শেষ হোক তারপর জানাবো।’

হারম্যান মেইনার কলেজ কেন্দ্র কলেজের  দক্ষিণ পাশের ভবনে দু’টি  কেন্দ্র। নিচ তলায় ১২৪ নম্বর কেন্দ্রের ভোটার সংখ্যা ২১৭৩ জন। এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবু মোহাম্মদ মুসা বলেন, ‘বেশি ভোট পড়েনি, ১০০’র কম ভোট পড়েছে। আবহাওয়ার কারণে হয়তো আসেনি।’

হারম্যান মেইনার কলেজ কেন্দ্র

ভবনের দ্বিতীয় তলায় ১২৫ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, তার কেন্দ্রেও ভোট পড়েছে একশোর কম।

আরও পড়ুন:

ভোটারদের প্রচণ্ড ভিড়: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যালট বাক্স খালি, কর্মকর্তা বললেন ‘ভোট পড়ছে’

দুই কেন্দ্রে আড়াই ঘণ্টায় একটিও ভোট পড়েনি

কেন্দ্রে কেন্দ্রে ঘুরেও ভোটারদের দেখা পাইনি: শাফিন

ভোটার উপস্থিতি কম থাকার দায় রাজনৈতিক দল ও প্রার্থীদের: সিইসি

/সিএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত