জনগণকে গ্যাস থেকে বঞ্চিত না করার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৯, ১৩:১০আপডেট : ০২ মার্চ ২০১৯, ১৩:২৩

সমাবেশে বক্তারা দেশের জনগণকে গ্যাস ব্যবহার থেকে বঞ্চিত না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কলামিস্ট ও লেখক সৈয়দ আবুল মকসুদ। শনিবার (২ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদী নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এখন গ্যাসের অধিকার থেকে বঞ্চিত করতে চান? এটা মানবাধিকার লঙ্ঘন। এ কাজ করে জনগণের মনে আঘাত দিয়েন না।’

তিনি আরও বলেন, ‘দেশের প্রতিটি মানুষ জানে গ্যাসের সংকট কেমন। সরকারের উচিত ছিল এ সংকট দূর করার। কিন্তু, সরকার গ্যাসের আরও দাম বাড়ানোর পাঁয়তারা করছে। দেশের মানুষ যতটুকু গ্যাস ব্যবহার করে তার ডাবল দাম দেয়। মানুষ গ্যাস দিয়ে রান্না করতে পারে না, কিন্তু টাকা ঠিকই দেয়। এছাড়াও সারাদেশে সিলিন্ডার ব্যবসায়ীদের ওপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা না করায় জেলায় উপজেলায় বেশি দামে গ্যাস কিনতে বাধ্য হচ্ছে।’

সরকারকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, গ্যাসের দাম বাড়ানোর জন্য ১১ মার্চ গণশুনানির আয়োজন করা হয়েছে। গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধ না করলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে।

এসময় তারা কিছু দাবি তুলে ধরেন। সেগুলো হলো: গণশুনানির নামে গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধ করতে হবে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্যদের মধ্যে অভিযুক্ত দুর্নীতিবাজ সব সদস্যদের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, আবাসিক গ্রাহকদের চুলায় নিয়ম মতো গ্যাস ও সারাদেশে ন্যায্যমূল্য নিরাপদ গ্যাস সিলিন্ডার দিতে হবে, গ্যাস খাতে দুর্নীতি অপচয় বন্ধ করতে হবে, শতভাগ মালিকানা নিশ্চিত করে স্থলে ও সমুদ্র বক্ষের গ্যাস উত্তোলনের ব্যবস্থা করতে হবে, এল এন জি আমদানির নামে সাধারণ মানুষের পকেট কেটে ব্যবসায়ী কমিশনভোগীদের পকেট ভারী করার নীতি বন্ধ করতে হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ এম এম আকাশ, রাজেকুজ্জামান রতন, রুহিন হোসেন প্রিন্স, নাগরিক আন্দোলনের নেতা শরিফ উদ্দিন শরীফ, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী প্রমুখ।

 

/এইচএন/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম