প্রধানমন্ত্রী দ্বিতীয় কাঁচপুর সেতু উদ্বোধন করবেন কাল

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ মার্চ ২০১৯, ২০:১৫আপডেট : ১৫ মার্চ ২০১৯, ২১:০৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি-ফোকাস বাংলা) প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতলক্ষ্যা নদীর ওপরে নির্মিত দ্বিতীয় কাঁচপুর সেতু শনিবার (১৬ মার্চ) উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে বলা হয়, প্রধানমন্ত্রী শনিবার তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চার লেনের এই সেতুটি উদ্বোধন করবেন। এছাড়া, তিনি একই দিনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভুলতায় একটি চার লেন ফ্লাইওভার এবং ঢাকা-সিলেট মহাসড়কের লতিফপুরে একটি রেলওয়ে ওভারপাস উদ্বোধন করবেন।

সড়ক ও মহাসড়ক বিভাগের কর্মকর্তারা জানান, ৪০০ মিটার লম্বা এবং ১৮ মিটার চওড়া দ্বিতীয় কাঁচপুর সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট অনেকটা কমে আসবে।
জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান ওবায়শি, শিমিজু, জেএফই ইঞ্জিনিয়ার করপোরেশন এবং আইএইচআই ইনফ্রা সিস্টেম কোম্পানি ২০১৬ সালের জানুয়ারিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় মেঘনা-গোমতী সেতুর পাশে দ্বিতীয় কাঁচপুর সেতুর নির্মাণ কাজ শুরু করে। আগামী জুনে এই সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় চার মাস আগেই সেতুটির নির্মাণকাজ শেষ হয়।
তারা আরও জানান, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় মেঘনা-গোমতী সেতুর নির্মাণকাজ প্রায় শেষের পথে এবং খুব শিগগিরই এই সেতু দুটিও যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

কাঁচপুর, মেঘনা ও মেঘনা-গোমতি সেতুর পাশাপাশি তিনটি চার লেনের সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হলে দেশের সবচেয়ে ব্যস্ততম এই সড়কে যাত্রীদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে বলে আরএইচডি’র কর্মকর্তারা আশা প্রকাশ করছেন। বাসস

 

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি