ডিএনসিসি কার্যালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৯, ১৫:১৩আপডেট : ২০ মার্চ ২০১৯, ১৬:০৬

ডিএনসিসি কার্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মেয়রের বৈঠক
নিরাপদ সড়কের বিষয়ে কথা বলতে আন্দোলনরত শিক্ষার্থীদের ১০ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কার্যালয়ে গেছে। বুধবার (২০ মার্চ) দুপুর ১টার দিকে তারা প্রগতি সরণির সামনে থেকে ডিএনসিসি কার্যালয়ে যান।

পরে দেড়টার দিকে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন বিষয়টি নিশ্চিত করেন।

প্রতিনিধি দলের সদস্যরা হলেন- সামিউল, তানজিদ, সবুজ, আরেফিন, আকাশ, আসিফ ইকবাল, ইথেন, ফয়সাল এনায়েত, খোশরু ও পারভেজ। 

সড়ক নিরাপত্তাসহ ৮ দাবি নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেসনালের (বিউপি) শিক্ষার্থী ইফসিয়া মাহিন।

বৈঠকে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, বিইউপির উপাচার্য মেজর জেনারেল এম এমদাদুল বারীসহ বিভিন্ন শিক্ষার্থী প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত রয়েছেন। বৈঠক শেষে বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে মেয়র নিজে গণমাধ্যম কর্মীদের ব্রিফিং করবেন।

উল্লেখ্য, মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় ‘সুপ্রভাত’ নামে একটি বাসের চাপায় বিইউপির শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হন। তিনি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফের বড় ছেলে। এ ঘটনার পর ঘাতক বাস সুপ্রভাত পরিবহনের রুট পারমিট বাতিল, ঘাতক চালকের ফাঁসির দাবিসহ ১২ দফা দাবিতে নানা স্লোগান দিয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বুধবারও রাজধানীজুড়ে শিক্ষার্থীদের অবরোধ আন্দোলন চলছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলেও জানান তারা।

/এসজেএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম