আমরা চাই নির্ভেজাল বাঙালিত্ব: পূর্তমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০১৯, ১৮:২৯আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১৯:১৪

আমরা চাই নির্ভেজাল বাঙালিত্ব: পূর্তমন্ত্রী হাজার বছরের ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেছেন, ‘আমরা চাই নির্ভেজাল বাঙালিত্ব। পাশ্চাত্য সংস্কৃতি আমাদের নিজস্ব সংস্কৃতিকে যেন ধ্বংস করে ফেলতে না পারে, আমাদের হাজার বছরের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের বাঙালি সংস্কৃতি, চাল-চলন, পোশাক-পরিচ্ছদ,আচার-অনুষ্ঠান সবকিছুকে আমরা ধরে রাখতে চাই।’

মঙ্গলবার (২৬ মার্চ) বিকালে বাংলাদেশ রোইং ফেডারেশনের ব্যবস্থাপনায় রাজধানীর হাতিরঝিল লেকে আয়োজিত মহান স্বাধীনতা দিবস নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, ‘হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন আপাদমস্তক একজন বাঙালি। কথাবার্তায়, চালচলনে, পোশাক-পরিচ্ছদে বাঙালিয়ানা ছিল বঙ্গবন্ধুর বৈশিষ্ট্যের প্রধানতম দিক।’

মন্ত্রী আরও বলেন, ‘বাঙালির যে নিজস্ব সংস্কৃতি, তার অন্যতম হলো নৌকাবাইচ। গ্রামেগঞ্জে, প্রত্যন্ত অঞ্চলে নৌকাবাইচ বাঙালির একটি প্রিয় পর্ব। এটি বাঙালির স্বতন্ত্র পরিচয় বহন করে। কিন্তু বিভিন্ন কারণে এই নৌকাবাইচ বিলুপ্ত হওয়ার পথে।’ নৌকাবাইচসহ নিজস্ব ঐতিহ্যগুলো ধরে রাখান আহ্বান জানান তিনি।

/এসএস/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি