সাড়ে ১২ লাখ টন চাল ও ৫০ হাজার টন গম কিনবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৯, ১৬:৩০আপডেট : ২৮ মার্চ ২০১৯, ১৭:০৫

খাদ্য গুদামে মজুত ধান ও গম

সরকার আসন্ন বোরো মৌসুমে ১২ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল এবং ৫০ হাজার মেট্রিক টন গম কেনার সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে ১০ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও দেড় লাখ মেট্রিক টন আতপ চাল এবং দেড় লাখ মেট্রিক টন ধান (এক লাখ মেট্রিক টন চালের সমপরিমাণ) সংগ্রহ করা হবে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি জানান, প্রতিকেজি সিদ্ধ চাল ৩৬ টাকা দরে, আতপ চাল ৩৫ টাকা দরে এবং ধান ২৬ টাকা দরে সংগ্রহ করা হবে। গম সংগ্রহ করা হবে ২৮ টাকা কেজি দরে। আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হয়ে ধান-চাল সংগ্রহ অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত। গম সংগ্রহ করা হবে ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, বর্তমানে সরকারের বিভিন্ন গুদামে খাদ্য মজুদ আছে ১২ লাখ ৯৭ হাজার মেট্রিক টন চাল ও ১ লাখ ৬১ হাজার মেট্রিক টন গম।

তিনি আরও জানান, গত বছর ৯ লাখ মেট্রিক টন চাল এবং দেড় লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করেছিল সরকার।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে সভায় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী ড. এনামুর রহমান, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

/এসআই/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি