প্রধানমন্ত্রীর সঙ্গে সঞ্জয় দত্তের সৌজন্য সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ মার্চ ২০১৯, ০১:৪১আপডেট : ২৯ মার্চ ২০১৯, ০১:৫৩



প্রধানমন্ত্রীর সঙ্গে সঞ্জয় দত্তের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে ভারতের বিশিষ্ট অভিনেতা সঞ্জয় দত্ত বৃহস্পতিবার (২৮ মার্চ) সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সঞ্জয় দত্তের সাক্ষাৎ শেষে ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘সঞ্জয় দত্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার পর বাংলাদেশ সফরে আসা ভারতীয় সাংস্কৃতিক প্রতিনিধি দলের বেশ কিছু আলোকচিত্র হস্তান্তর করেন।’
প্রেস সচিব জানান, সেই প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকার, সঞ্জয় দত্তের বাবা প্রখ্যাত অভিনেতা ও রাজনীতিবিদ সুনীল দত্ত, বিশিষ্ট অভিনেত্রী ওয়াহিদা রেহমান এবং সঞ্জয় দত্ত নিজেও ছিলেন।
ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের দ্ব্যর্থহীন সমর্থনের কথা স্মরণ করেন।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এ সময় উপস্থিত ছিলেন। বাসস

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান