বনানীর আগুনের ঘটনায় আরও একজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৯, ১৪:৩৪আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১৫:৪৫

এফ আর টাওয়ারে আগুন বানানীর এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম আবু হেনা মোস্তফা কামাল। শনিবার (৩০ মার্চ) সকাল সকাল ৯টা ১০ মিনিটে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমে দায়িত্বরত একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ জনে।

সিএমএইচ হাসপাতালে দায়িত্বরত একজন কর্মকর্তা জানান,  আবু হেনা মোস্তফা কামালের বয়স ৪০ বছর। তিনি এফ আর টাওয়ারে হেরিটেজ এয়ার এক্সপ্রেস নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার বাড়ি ঢাকার পুরাতন কচুক্ষেত, বাড়ি নম্বর ২২৩/এ। হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যান তার বড় ভাই আবু হেনা আহম্মেদ সিরাজুর রহমান। তিনি অগ্নিদগ্ধ ছিলেন।

স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় আহতদের ৩৩ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে আগুন লাগার পর, ওই ভবন থেকে মোট ১৩০ জনকে উদ্ধার করা হয়। যাদের মধ্যে ২৬ জন মারা গেছেন। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

/টিওয়াই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’