দুর্যোগকালে নাগরিকদের প্রতি দায়িত্বশীল আচরণের অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৯, ১৭:০৬আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১৮:৩১

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ফাইল ছবি) দুর্যোগের সময় দায়িত্বশীল আচরণ করতে নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘এফ আর টাওয়ারে আগুন লাগার পর, উৎসুক জনতার ভিড়ের কারণে ২০তলা পর্যন্ত উদ্ধার কাজের লেডার সচল করতে ১০ থেকে ১২ মিনিট বিলম্ব হয়েছে। এ ধরনের আকস্মিক দুর্যোগের সময় নাগরিকদের দায়িত্বশীল আচরণের অনুরোধ জানাচ্ছি।’

বুধবার (৩ এপ্রিল) দুপুরে পহেলা বৈশাখ উদযাপনে নিরাপত্তা নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি বৈঠক শেষে এফ আর টাওয়ারে হেলিকপ্টারের ভূমিকা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান বলেন বলেন, ‘ফায়ার সার্ভিসের জন্য বিশেষ হেলিকপ্টার কেনা হবে, যা দিয়ে দুর্যোগকবলিত মানুষকে উদ্ধার ও পানি নিক্ষেপ সম্ভব হবে।’

সম্প্রতি হাইকোর্ট এক নির্দেশে জানিয়েছেন, পুলিশ বাহিনীতে ১৩শ’র মতো দুর্নীতিপরায়ণ সদস্য রয়েছে, যা এ বাহিনীর ইমেজ নষ্ট করছে। হাইকোর্টের আদেশের সত্যতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘সত্য-মিথ্যা যাচাই করার বিষয় নয়। কেউ আইনের ঊর্ধ্বে নয়।’

বাংলা নববর্ষ (১৪ এপ্রিল) উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি বৈঠকে আরও উপস্থিত ছিলেন পুলিশের আইজি ড. জাবেদ পাটোয়ারী, র‌্যাবের ডিজি বেনজীর আহমেদ, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. একেএম গোলাম রাব্বানী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা।

/এসআই/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম