দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের সুপারিশ সংসদীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৯, ১৯:৫১আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ২২:৫৭




সংসদীয় কমিটির বৈঠক দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য মন্ত্রিপরিষদ বিভাগসহ সব মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বুধবার (৩ মার্চ) জাতীয় সংসদে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এই সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, বৈঠকে মন্ত্রণালয় জানিয়েছে, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য গত ২৭ মার্চ একটি বৈঠক হয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নের জন্য বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরা জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগসহ সব মন্ত্রণালয়, বিভাগ, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের চিঠি দেওয়া হয়েছে। ই-নথি ব্যবস্থাপনা কার্যক্রম চলমান রয়েছে, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি সংক্রান্ত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। ‘শুদ্ধাচার কৌশল’ বাস্তবায়ন করা হচ্ছে।
এছাড়া বৈঠকে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে ভূমির মূল্য ও ক্ষতিপূরণ নির্ধারণের বিদ্যমান ব্যবস্থা যৌক্তিক করা, ভূমি ব্যবস্থাপনা আধুনিক করা, ভূমির স্থানভেদে মূল্য পর্যালোচনার বিষয়ে ভূমি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি এইচ এন আশিফুর রহমানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আবুল হাসান মাহমুদ আলী, আ স ম ফিরোজ, হাফিজ আহমদ মজুমদার, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, দীপংকর তালুকদার, পনির উদ্দিন আহমেদ ও ফেরদৌসী ইসলাম অংশ নেন।

/ইএইচএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি